জুলিয়া জাহান
১১ আগস্ট ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি পিএস’র বিরুদ্ধে ব্যবসায় হামলার অভিযোগ

বিএনপি পিএস’র বিরুদ্ধে ব্যবসায় হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় বিএনপি নেতার পিএস’র বিরুদ্ধে শ্রমিক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের বর্তমান পিএস ও সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিমের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

রবিবার দুপুরে সোনারগাঁয়ের উদ্ভবগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আব্দুল হান্নান বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের অনুসারী হওয়ার কারনে আল মুজাহিদ মল্লিকের ব্যক্তিগত সহকারী ও সোনারগাঁ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম তাদের সঙ্গে দ্বন্দে জড়িয়ে পড়েন। সম্প্রতি আব্দুর রহিম তার কাছ থেকে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদা না পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় আব্দুর রহিমের নেতৃত্বে ৩০/৪০ জনের একটি দল মীরের বাগ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ৭-৮ টি বাড়িঘরে হামলা ও ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এতে তাদের প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন তিনি। এর আগে ভুক্তভোগী শ্রমিক দল নেতা আব্দুল হান্নান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুর রহিম বলেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত না। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষে উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষের মধ্যে মিমাংসা করতে গিয়ে তাদের রোষানলে পড়তে হয় আমাকেও। বিষয়টি রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০