জুলিয়া জাহান
১১ আগস্ট ২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পাবনার চোমরপুরে রাস্তার কাজ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

রাস্তার কাজ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

পাবনার সাঁথিয়া পৌর এলাকার চোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। কয়েক হাজার মানুষের বসবাস এলাকাটিতে রাস্তাটি চলাচলের একমাত্র মাধ্যম হলেও মাস দুয়েক আগে শুরু হওয়া পাকা কাজ শেষ না করায় জনদুর্ভোগ বেড়েছে।

গত ১০ আগস্ট দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাস্তাটি কাঁচা অবস্থায় থাকায় পায়ে হেঁটে যাতায়াতও কষ্টসাধ্য হয়ে পড়েছে। অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য নেওয়াও হয়ে পড়েছে দুরূহ।

স্থানীয়দের অভিযোগ, বেড়া উপজেলার বাবু নামে এক ঠিকাদার নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট দিয়ে কাজ শুরু করায় তারা দ্রুত মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানান। ঠিকাদার বাবু জানান, মালামালের দাম বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রয়েছে, তবে শিগগিরই নতুন ইট এনে কাজ শুরু করবেন।

সাঁথিয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. আহসান হাবীব জানান, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। মানসম্পন্ন উপকরণ ব্যবহার করতে বলা হলেও তিনি তা না করে কাজ বন্ধ করে দিয়েছেন। দ্রুত কাজ শেষ করার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০