
ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম চর উমেদ ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গজারিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ অনুষ্ঠান হয়।
গজারিয়া ইউনিয়নের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে এই সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন গজারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর, দক্ষিণ পশ্চিম চর উমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নূর সোলাইমান, মধ্য চর উমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিরব এবং আরেকজন অবসরপ্রাপ্ত শিক্ষক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। বক্তারা দীর্ঘ শিক্ষাসেবার জন্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রশংসা করেন এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের কথা তুলে ধরেন। শেষে ফুল ও ক্রেস্ট প্রদান করে তাদের সম্মাননা জানানো হয়।
মন্তব্য করুন