জুলিয়া জাহান
১০ আগস্ট ২০২৫, ৫:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে বিএনপি নেতার পিএস’র চাঁদা না দেওয়ায় হামলা

বিএনপি নেতার পিএস’র চাঁদা না দেওয়ায় হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে ১ জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী হান্নান মিয়া বাদী হয়ে ৭ জনে নাম উল্লেখ ও ৩০/৪০জনকে অজ্ঞাত আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার জামপুর ইউনিয়নের জামপুর গ্রামের কাঠের ব্যবসায়ী ও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক হান্নান মিয়া দীর্ঘদিন যাবত কাঠের ব্যবসা করে আসছেন। সম্প্রতি উপজেলা জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল-মুজাহিদ মল্লিককের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত চিহ্নিত সন্ত্রাসী রহিম মিয়া একটি সন্ত্রাসী সিন্ডিকেট তৈরি করে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করায় রহিম মিয়া, সোবাহান, তারা মিয়া, তানভীর, গাফফার আরাফাত, লিয়নসহ ৩০/৪০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী হান্নান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িসহ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ সময় বাধা দেওয়ায় হান্নানের ছেলে মেহেদিকে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, চাঁদার টাকা না দেওয়ায় রহিম ও তার লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করে। বাধা দেওয়া আমার ছেলেসহ ৫ জনকে পিটিয়ে আহত করে।

স্থানীয়রা জানান,রহিম মিয়া গত ৫ আগষ্টের পর থেকেই নিরীহ মানুষের উপর অত্যাচার করছে। বিভিন্ন সময় তার নেতৃত্বে ব্যবসা-প্রতিষ্ঠান ও ওই এলাকায় গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে আসছে। কেউ দিতে না চাইলেই রহিম তাদের বাড়িঘর ও ব্যবসা- প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙ্গচুর ও লুটপাট করেন। জামপুরবাসী মুজাহিদ মল্লিকের পিএস এর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ। আমরা এই নেতা আর তার পিএস এর অত্যাচার থেকে মুক্তি চাই।

এ বিষয়ে আল-মুজাহিদ ও তার পিএস এর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

সোনারগাঁ থানার ওসি ( তদন্ত) রাশেদুল হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০