জুলিয়া জাহান
৯ আগস্ট ২০২৫, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে তুহিন হত্যার নিন্দায় প্রতিবাদ সমাবেশ

তুহিন হত্যার নিন্দায় প্রতিবাদ সমাবেশ

গাজীপুরের সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বেলা সাড়ে ১০টা থেকে পৌরসদরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যসহ সাধারণ মানুষ অংশ নেয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিপোর্টস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকুলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি জিএম নুরুন্নবী, প্রেসক্লাবের সম্পাদক মোস্তফার কামাল, সিনিয়র সাংবাদিক হোসাইন বিন আফতাব, মোহনা টিভির শেখ আফজালুর রহমান, আব্দুল আলিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন শুধু চাঁদাবাজির ভিডিও ধারনের জন্য তুহিন ভাইকে হত্যা করা হয়নি। বরং তার সৎ সাংবাদিকতায় যারা নানাভাবে বেকায়দায় পড়েছে তাদের ইন্ধনে এমন জঘন্যজনক কান্ড ঘটানো হয়েছে। সাগর-রুনির হত্যার আজও বিচার হয়নি- উল্লেখ করে বক্তারা বলেন রাজনৈতিক প্রভাবশালীদের মদদে একের পর এক সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে। দেশের প্রচলতি আইনের প্রয়োগ না থাকায় সাধারন নিরীহ মানুষের শেষ আশ্রয়স্থল সাংবাদিকরা পর্যন্ত আজ নিরাপদ নয়। বক্তারা অঅরও বলেন খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশ করায় কেন্দ্রীয় যুবদলের সহ-বনবিষয়ক সম্পাদক আমিনুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম স্ংবাদিকদের প্রাননাশের হুমকি দিয়েছে। অবিলম্বে হুমকিদাতা এসব কেন্দ্রীয় এবং উপজেলা যুবনেতাসহ গাজিপুরের সাংবাদিক তুহিনের হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আইনের এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু সাঈদ, জাহিদ সুমন, মুনসুর হোসেন, আশিকুর রহমান, আলফাত হোসেন,আব্দুল কাদের, যোবাযের মাহমুদ, আবু মুছা, রনজিৎ বর্মন, হুদা মালি, গাজী মিশু, মিজানুর রহমান, সুলতান শাহাজান, অনাথ মন্ডল, আলমগীর হায়দার, রাজীব রায় চৌধুরী, আমিনুল হক বকুল, মোহাম্মদত আলী, কামরুজ্জামান, লিটন, সাহেব আনিছুর রহমান মিলন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০