
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে শহীদ ও আহতদের প্রতি উৎসর্গে ৩৬ কিলোমিটার ম্যারাথন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ।
মঙ্গলবার (৬ আগস্ট) সকল সাড়ে ৭ টায় কুমারখালী থেকে এ ম্যারাথন শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ করেন তিনি।
এসময় সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ৩৬ জুলাই আমাদের কাছে আবেগের। গত বছর ৩৬ জুলাইয়ে স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ৩৬ জুলাইকে স্মরণীয় করে রাখতে আমি ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছি। দৌড়ের মধ্যে হাঁটুতে কিছুটা পেইন হলেও সবশেষে ঠিকঠাক সম্পন্ন করতে পেরেছি।
জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফিরাত কামনা ও সকল আহতদের সুস্থতা কামনা করছি।নতুন বাংলাদেশে জুলাইয়ের চেতনা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সম্প্রীতি, জাতীয় ঐক্য বজায় রেখে সামনের পথ চলতে হবে। সকল আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখতে ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন ও জনগণদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশবাসীকে জুলাইয়ের চেতনা ধারণ করার আহ্বান জানাচ্ছি। নতুন বাংলাদেশ হোক বৈষম্যহীন।
মন্তব্য করুন