জুলিয়া জাহান
৩ আগস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

হত্যা মামলার আসামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের হিড়নাল এলাকায় যুবদল নেতা শান্ত সরকারকে ফেসবুক লাইভে এসে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় অন্যতম আসামি চিহ্নিত মাদককারবারি শাহীন আকন্দকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৩রা আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পলখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করলে দুপুরে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত শাহীন আকন্দ, রূপগঞ্জ উপজেলার পলখান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তিন মাস আগে শান্ত সরকার হত্যা মামলায় তার চাচা সালাহউদ্দিন সরকার বাদী হয়ে ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি শাহীন আকন্দকে র‌্যাব সিপিসি-৩ এর একটি দল গ্রেপ্তার করে। আমরা তাকে আদালতে পাঠিয়েছি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সকালে পূর্ব শত্রুতার জেরে পূর্বাচলের হিড়নাল এলাকায় শান্ত সরকারকে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। দশদিন পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০