জুলিয়া জাহান
২ আগস্ট ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪২

ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু

২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। একই নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৪২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯০২ জন।

বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার পারভীন ঢাকার একটি হাসপাতালে মারা যান। বরগুনার সোনাখালী গ্রামের বাদল তালুকদারের স্ত্রী লাকী আক্তার। তিনিও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৩৮ জন ও বামনায় ৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৬২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১১৪, আমতলীতে ১, বেতাগীতে ২, বামনায় ১৪, পাথরঘাটায় ১৪ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪ হাজার ১৬৬, তালতলীতে ১১৭, বামনায় ১৮২, বেতাগীতে ৬১, আমতলীতে ৬০ এবং পাথরঘাটা উপজেলায় ৩১৬ জন আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘বরগুনায় দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন। এদিকে কর্নেল অবঃ রশিদ খান বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য সেলাইন  বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০