
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর বাজারে পি আর পদ্ধতির নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতী ইসলাম ও এনসিপি সমর্থিত নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ বিক্ষোভে বক্তারা বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলার চরম অবনতি গণতন্ত্রের জন্য ভয়ংকর ইঙ্গিত।
সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়াকৈর উপজেলা সভাপতি মুহা. আলামীন খান বলেন— “পি আর পদ্ধতির নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে না। যারা হামলা করছে, তারাই গণভোটকে ভয় পাচ্ছে।”
জামাতী ইসলাম বাংলাদেশ, মৌচাক ইউপির নেতা আনিসুর রহমান আনিস বলেন, “সাম্প্রতিক হামলার নেপথ্যে একচেটিয়া শাসনের চেষ্টা রয়েছে। জুলাই সনদ বাস্তবায়নই এই সমস্যার সমাধান।”
এসময় এনসিপির কালিয়াকৈর উপজেলা সংগঠকরাও সংহতি প্রকাশ করেন।
তাদের মূল দাবি—
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) ভিত্তিক নির্বাচন
জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন
গোপালগঞ্জ হামলাকারীদের বিচার
দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা
বিক্ষোভে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।
জুজা
মন্তব্য করুন