জুলিয়া জাহান
১৩ জুলাই ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় সোহাগ হত্যা, উত্তাল বাঙলা কলেজ ছাত্রদল

চাঁদা না দেওয়ায় সোহাগ হত্যা

ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে চাঞ্চল্যকরভাবে পাথর দিয়ে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে হত্যার ঘটনায় ছাত্রসমাজে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে শনিবার (১২ জুলাই) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।

দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল প্রধান সড়ক দিয়ে ঘুরে টেকনিক্যাল হয়ে একই জায়গায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।

‘চাঁদাবাজি নিপাত যাক’, ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘সন্ত্রাসের রক্তচক্ষুকে রুখে দাঁড়াও’—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় গোটা ক্যাম্পাস এলাকা।

আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, “মিটফোর্ডের হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা দেখতে পেলাম দেশের সন্ত্রাস ও চাঁদাবাজি রাজত্ব কতটা ভয়াবহ। সন্ত্রাস-চাঁদাবাজির এই সংস্কৃতি ভাঙতেই হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচার দেখতে চাই। নইলে ছাত্রসমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”

সদস্যসচিব হাফিজুর রহমান হাফিজ বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, আজ তারা হত্যার শিকার হচ্ছে। সোহাগ ভাই তার জীবনের বিনিময়ে বুঝিয়ে দিলেন, চাঁদাবাজি আজ রক্তচোষা ভাইরাস হয়ে দাঁড়িয়েছে। আমরা ছাত্রদল থেকে এই অমানবিক রাজনীতির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ব। আপস নয়, প্রতিরোধই আমাদের পথ।”

বক্তারা অভিযোগ করেন, সাধারণ মানুষ, ব্যবসায়ী—কেউই আজ নিরাপদ নয়। সরকারি প্রশ্রয় ও প্রশাসনের নির্লিপ্ততায় চাঁদাবাজ ও সন্ত্রাসীরা বেপরোয়াভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে, তা ভবিষ্যতে আরও ভয়ংকর পরিণতি ডেকে আনবে। এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন, “ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০