জুলিয়া জাহান
১৩ জুলাই ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নানান আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো অর্থনীতি বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট

অর্থনীতি বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট

নানান আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ক্রিকেট খেলা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে জয় লাভ করে বিভাগের ১৯তম ব্যাচ।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন এবং ফাইনাল ম্যাচ উপভোগ করতে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবার আহমেদ ও এ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোছাঃ শামীমসহ্ বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

প্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে ফাইনালে উঠে আসে ১৫ ব্যাচ ও ১৯তম ব্যাচ। কঠোর পরিশ্রম, দলীয় সংহতি ও অভিজ্ঞতার আলোকে ফাইনাল ম্যাচে তারা জয় অর্জন করে ১৯ তম ব্যাচ।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও উৎসাহ। আনন্দ আর অশ্রুজলে শেষ হলো অর্থনীতি ৮ম ব্যাচের পথচলা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। “Graduating Into A Globalized, Green and Digital Economy” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থনীতির ৮ম ব্যাচের নবীন গ্র্যাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শনিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহিদুল ইসলাম, উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গণেশ চন্দ্র শাহা, রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. শাহ আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ সহ বিভাগীয় শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অব ইকোনমিকস ড. মুহাম্মদ শহাদত হোসেন সিদ্দিকী। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্রুনেল ইউনিভার্সিটি অব লন্ডন, যুক্তরাজ্যের প্রফেসর অব অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স প্রফেসর ড. মনোমিতা নন্দী।

সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজন করে অর্থনীতি বিভাগ এবং ইমার্জিং ইকোনমিস্টস ফোরাম (ইইএফ), ডিআইইউ।

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

১০

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১১

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১২

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১৩

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১৪

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৫

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৬

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৭

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৮

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৯

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

২০