জুলিয়া জাহান
১২ জুলাই ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লেনদেনের দ্বন্দ্বেই সোহাগ হত্যা: ডিএমপি

লেনদেনের দ্বন্দ্বেই সোহাগ হত্যা

মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মূলত পারস্পরিক লেনদেন ও দোকান মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

শনিবার (১২ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দিন বলেন, “ওই এলাকায় ভাঙারি ব্যবসা অনেক পুরনো। একটি দোকান নিয়ে সোহাগ ও অভিযুক্তরা একসময় একসঙ্গে ব্যবসা করতেন। কিন্তু পরে তাদের মধ্যে দোকান দখল ও লেনদেন নিয়ে বিরোধ দেখা দেয়।”

তিনি আরও জানান, গত ৯ জুলাই বিকেল ৫টা ৪০ থেকে ৬টার মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের তিন নম্বর গেটসংলগ্ন এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ভিডিও ফুটেজ দেখে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।

  • দু’জনকে র‌্যাব

  • তিনজনকে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে।

সোহাগের বোন বাদী হয়ে ১০ জুলাই কোতোয়ালি থানায় মামলা করেন, যার নম্বর ৭।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিসি জসীম উদ্দিন বলেন, “আমরা এমন কোনো প্রমাণ পাইনি। এখন পর্যন্ত তথ্য অনুযায়ী এটি লেনদেন ও ব্যক্তিগত বিরোধের ঘটনা।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তারদের রাজনৈতিক পরিচয় তদন্তে মুখ্য নয়, বরং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত সেটাই আমাদের মূল বিবেচ্য।”

নিরাপত্তা ঘাটতির বিষয়ে তিনি দাবি করেন, “পুলিশ মাত্র দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে দুইজনকে গ্রেফতার করে।”

জুজা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০