জুলিয়া জাহান
১১ জুলাই ২০২৫, ৯:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

পটুয়াখালীর চার‌টি বিদ্যালয়ে এসএস‌সি পরীক্ষায় পাশের হার শতকরা শূন্য, অর্থাৎ চার‌টি বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও এবার পাস করতে পারে‌নি। বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।

ঘো‌ষিত ফলাফল শিটে দেখা যায়, জেলার চার‌টি বিদ্যালয়ে এসএস‌সি পরীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

অকৃতকার্য হওয়া সেই শিক্ষা প্রতিষ্ঠানগু‌লো হ‌লো, সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল, দশমিনা পূর্ব আলীপুর হাই স্কুল এবং দুমকি জলিশা গার্লস স্কুল। এই চার‌টি বিদ্যালয় থেকে মোট ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল।

এ বিষয়ে জানতে চাই‌লে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, শিক্ষা বোর্ড এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নী‌তিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়ার কথা। নি‌র্দেশ আস‌লেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সা‌লের রেজা‌ল্টে পটুয়াখালী জেলায় গড় পাশের হার ৫৫ দশ‌মিক ৭২ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০