
গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে জুয়া ও মাদকসামগ্রীসহ ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে পুলিশ ও গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল। অভিযানে জুয়ার সামগ্রী, নগদ টাকা এবং কিছু পরিমাণ মাদক জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন এবং জুয়া ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন