জুলিয়া জাহান
৭ জুলাই ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁদপুরে আইনশৃঙ্খলা রোধে পুলিশের সাথে জুলাই মঞ্চের মতবিনিময়

আইনশৃঙ্খলা রোধে পুলিশের সাথে জুলাই মঞ্চের মতবিনিময়

চাঁদপুরে আইনশৃঙ্খলা রোধে পুলিশের সাথে জুলাই মঞ্চের মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার বিকালে জেলা পুলিশ সুপারের মিলনায়তনে নবগঠিত জুলাই মঞ্চের নেতৃবৃন্দ অংশ নেয়।

এ সময় পুলিশ সুপার আবদুর রকিব বলেছেন, জুলাই চেতনায় মানুষের স্বাধীনতা ও নিরাপত্তায় জেলায় চুরি ও কিশোর গ্যাং রোধে পুলিশী টহল বৃদ্ধি করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা তরুণ প্রজন্ম মাদক নিয়ে কথা বলেন এবং মাদক নিরসন করার জন্য অগ্রসর হয়ে আমাদেরকে তথ্য দিবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। মাদক নিরসনের জন্য প্রতেকটা ইউনিয়ন পরিষদে আমাদের টহল দরকার ,আমরা ইউনিয়ন পরিষদে টহলের ব্যবস্থা করবো, এবং কিশোর গ্যাং, চাঁদাবাজ সন্ত্রাসের পক্ষে কথা বলার মতো কাউকে দেখা যায়না, আপনারা আমাদেরকে তথ্য দেবেন আমরা ব্যবস্থা নিবো।

এদিকে সভায় জুলাই মঞ্চ প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সারাদেশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদপুরে কিশোর গ্যাং, জায়গা দখল, চাঁদাবাজি, মাদক ও যানবাহন নিয়ন্ত্রণে তথ্য-উপাত্ত দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন জুলাই মঞ্চের নেতৃবৃন্দ।

জুলাই মঞ্চের জেলা কাঠামোর আহবায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন জুলাই মঞ্চের মুখপাত্র শাহপরান। আলোচনা ও মতবিনিময় সভা শেষে ফুল পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুলাই মঞ্চের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জুলাই মঞ্চের মুখপাত্র সাইফুদ্দিন হিশাম, মূখ্য সমন্বয়ক অরাফ গাজী, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত প্রতিনিধি সৈয়দ সাকিবুল ইসলাম, আশরাফ খান, ইব্রাহীম হোসেন লাভলু, ওয়াহিদুল ইসলাম, মো. মোর্শেদ আলম, আশিক আহমেদ, রিফাত মাহমুদ, ইয়াছিন হামিদ।

বক্তারা বলেন, চাঁদপুরে মাদক সামাজিক বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবান ও প্রভাবশালী পরিবারের সন্তানরাও সর্বনাশা এ নেশার জগৎ ঘিরে গড়ে তোলে বাণিজ্যিক সিন্ডিকেট। মাদকের প্রভাব কমানো যাচ্ছে না। ভয়ঙ্কর সব মাদকদ্রব্য শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও তরুণ সমাজে মাদকাসক্তি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাদক। সিন্ডিকেটের প্রধান লক্ষ্য অভিজাত পরিবারের সন্তানরা। পাশাপাশি উঠতি বয়সী কিশোর ও তরুণরাও তাদের টার্গেট। মাদকাসক্তরা সমাজের নানা অপরাধে জড়িয়ে পড়ছে। মাদকের প্রতি পুলিশ প্রশাসনের আরো কঠোর অবস্থানের আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০