জুলিয়া জাহান
৩ জুলাই ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতি নিয়ে বিভক্ত রাজনীতি

পিআর পদ্ধতি নিয়ে বিভক্ত রাজনীতি

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ তুঙ্গে। সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর চালুর সুপারিশ থাকলেও জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তা নিম্নকক্ষেও চান।

বর্তমানে বাংলাদেশে প্রচলিত পদ্ধতি হচ্ছে ফার্স্ট-পাস্ট-দ্য-পোস্ট, যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান, তিনিই নির্বাচিত হন। অন্যদিকে, পিআর পদ্ধতিতে ভোটের অনুপাতে আসন বণ্টন হয়। যেমন, ১০ শতাংশ ভোট পেলে দলটি ৩০০ আসনের মধ্যে ৩০টি পাবে।

জামায়াত ও ইসলামী আন্দোলন এই পদ্ধতিকে সমর্থন করলেও বিএনপি ও তার মিত্ররা বলছে, এতে ছোট দলগুলোকে সুবিধা দিয়ে মূল নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার ফাঁদ তৈরি হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার কথাও বলা হয়েছে। তবে বিএনপি বলছে, পিআর চালু করলে রাজনীতিতে বিভক্তি ও অস্থিরতা তৈরি হবে।

তারেক রহমান বলেছেন, এই পদ্ধতির আড়ালে নতুন ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। এনসিপি, নাগরিক ঐক্যসহ কয়েকটি দলও নিম্নকক্ষে পিআরের বিরোধিতা করেছে।

নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পিআর পদ্ধতি চালু আছে। এতে ভোটের অপচয় কমে এবং দলগুলোর দায়বদ্ধতা বাড়ে। তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া এ পদ্ধতি বাস্তবায়ন কঠিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০