
শিক্ষক সংকটসহ পাঁচ দফা দাবিতে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, শিক্ষক সংকট নিরসন, শ্রেণিকক্ষের অভাব দূরীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যার মধ্যে দিয়েই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। তারা আরও জানান, দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আগামীকাল (সোমবার) থেকে আমরণ অনশন এবং কলেজের সকল দপ্তরে তালা লাগানোর কর্মসূচি পালন করবেন। এর আগে, গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে দাবি আদায়ের অনুরোধ জানিয়েছিল।
মন্তব্য করুন