জুলিয়া জাহান
১৯ জুন ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বরিশালে ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ছাড়িয়েছে

ডেঙ্গু আক্রান্ত তিন হাজার ছাড়িয়েছে

চলতি বছর বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে তিন হাজার একশত পচাশি জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৭৭০ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪০৭ জন রোগী।

বুধবার (১৮ জুন) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এসব হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও ১১০ জন। একই সময়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১১০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ১৩ জন। পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, ভোলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছে। বরগুনায় ৬৩ জন ভর্তি হয়েছে । বরগুনায় মোট ভর্তি আছেন ২১৫ জন। সবচেয়ে বেশি আক্রান্ত বরগুনার ২ নং গৌরিচন্না ইউনিয়নে।

।বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশঙ্কাজনক।

এ পরিস্থিতি থেকে বেরুতে হবে। চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি। কারণ আমাদের চিকিৎসা দেওয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে। সামর্থ্যের বাইরে গেলে আমরা তো কিছু করতে পারব না। তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

দেশের দক্ষিণ অঞ্চলের জেলা বরগুনায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী থাকায় এ জেলাকে হটস্পট ঘোষণা করা হযেছে।

বরগুনা জেলা প্রশাসক জনাব মোঃ শফিউল আলম ডেঙ্গু প্রতিরোধে। রাতদিন অক্লান্ত পরিশ্রম করে আসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০