জুলিয়া জাহান
১৭ জুন ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেয়ারবাজার কেলেঙ্কারিতে সাকিব জড়িত: দুদক

শেয়ারবাজার কেলেঙ্কারিতে সাকিব জড়িত

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জড়িত বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

আজ মঙ্গলবার (১৭ জুন) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনটি কোম্পানির শেয়ারে সাকিব বিনিয়োগ করেছিলেন। সেই বিনিয়োগের মাধ্যমে বাজারে কারসাজি হয়েছে, যা সরাসরি শেয়ারবাজার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করেছে। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ইতিমধ্যেই সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ মামলায় শেয়ারবাজার আইন লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে।

এর আগে সোমবার (১৬ জুন) সাকিবসহ মামলার ১৫ আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যদের মধ্যে আছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, মো. বাশার, আবুল কালাম মাদবর, আলেয়া বেগম, তানভির নিজামসহ আরও অনেকে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য গোয়েন্দা সূত্রে জানা গেছে। সুষ্ঠু অনুসন্ধান ও বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতেই আদালতের কাছে তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ করার আবেদন জানানো হয়।

সাকিব আল হাসান এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এ ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০