জুলিয়া জাহান
৪ জুন ২০২৫, ১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. জিল্লুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ

সাবেক সভাপতি ড. জিল্লুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এবং ভাষা ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিল্লুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৩ জুন) ইবি শাখা প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে শোক বার্তা জানানো হয়।

যৌথ শোক বার্তায় ইবি ছাত্রশিবির সভাপতি মো. মাহমুদুল হাসান এবং সেক্রেটারি ইউসুফ আলী বলেন, “ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ড. জিল্লুর রহমান আজ (৩ জুন) সকাল ৫টায় ৫ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দা’য়ী ও যোগ্য অভিভাবককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।”

নেতৃবৃন্দ বলেন, “সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. জিল্লুর রহমান ছিলেন একজন সজ্জন, নিষ্ঠাবান এবং দূরদর্শী ছাত্রনেতা- যিনি তার চারিত্রিক মাধুর্য ও কর্মদক্ষতার জন্য সর্বমহলে সমাদৃত ছিলেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসেবেও তিনি ছিলেন শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিতপ্রাণ। মরহুম ড. জিল্লুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে ছাত্রশিবিরের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ দায়িত্বশীলকে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তিই গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতুল ফিরদাউসের সুমহান মর্যাদা লাভের জন্য মহান রবের দরবারে আকুল প্রার্থনা করছি। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর পরিবার-পরিজনকে ধৈর্যধারণ করার তাওফিক দান করুন। আমিন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০