
গাইবান্ধা সদর উপজেলার ১০নং ঘাগোয়া ইউনিয়নের শাহ্ পাড়া গ্রামে বৈদ্যুতিক শকে মোফাজ্জল হোসেন গাদু (৪০) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডের সুইচে সমস্যা দেখা দিলে তিনি নিজে তা ঠিক করার চেষ্টা করেন। এই সময় হঠাৎ পুরো শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে তিনি ঝলসে যান।
তাকে ছুঁতে গিয়ে তার স্ত্রী শাহানা বেগমও সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।
মোফাজ্জল হোসেন ছিলেন মৃত জামিল হোসেনের তৃতীয় সন্তান এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মন্তব্য করুন