জুলিয়া জাহান
২৯ মে ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সরঞ্জাম জব্দ, ৭ জনের কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সরঞ্জাম জব্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রেজার, লোডার এবং বাল্কহেড জব্দ করা হয়েছে এবং একি সাথে বালু তোলার সাথে জড়িত ৭ জনকে ১ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড গোলাম বেপারি হাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। অভিযানে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।

দন্ডপ্রাপ্তরা হলেন- বালু তোলায় কর্মরত শ্রমিক জিয়াউর রহমান (৩৩), মোহাম্মদ হাসান (৩০), মো. সোহেল (২৫), ফারুক হোসেন (৪৮), ইউসুফ (২০), মো. সাদেক (২৮) ও আব্দুল আজিজ (৩০)।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে বালু তোলা ও পাচাররোধে অভিযানকালে দেখা যায় বেতাগী ইউনিয়নের গোলাম বেপারী হাট এলাকায় নদীর কূলঘেঁষে ড্রেজার দিয়ে অবৈধ উপায়ে বালু তোলা হচ্ছে। এ সময় বালু তোলার ড্রেজার, লোডার ও বাল্কহেড জব্দ করা হয় এবং ৭ জন শ্রমিককে একদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

এদিকে অভিযানকালে বৈধ ইজারাদাররা নদীপাড়ে অবস্থান নেন। অভিযোগ করেন, তারা এক মাস ধরে ইজারা শর্ত মেনে বৈধভাবে নদীর মাঝখান থেকে বালু তুলছেন। কিন্তু গেলো ১৫ দিন ধরে কিছু লোক পানি উন্নয়ন বোর্ডের কাগজ দেখিয়ে নদীর যত্রতত্র স্থান থেকে বালু উত্তোলন করছে। এতে নদীর দুই পাড়ের ক্ষতি হচ্ছে এবং বৈধ ইজারাদাররাও তাদের বিনিয়োগ উঠাতে পারবেন না। পানি উন্নয়ন বোর্ডের কাগজও ভূয়া বলে তারা দাবি করেন। যারা এরসাথে জড়িত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অবৈধ বালি উত্তোলন বন্ধের দাবী জানান প্রকৃত ইজারাদাররা।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান জানান, অবৈধ বালু তোলা বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০