চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) রাত ৮টায় চাঁদপুর শহরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান।
সভায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের জাতীয় ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং চাঁদপুরের কৃতি সন্তান মো. নেয়ামত উল্লাহ বলেন,
“যে মানুষ কষ্ট করে উপার্জন করে, তার সম্পদের যেমন নিরাপত্তা থাকে, তেমনি গণঅধিকার পরিষদও রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি সংগঠন। মানুষের কষ্ট কখনও বৃথা যায় না—তাই আমি বিশ্বাস করি, এই সংগঠনের ভবিষ্যৎ আলোকিত হবে ইনশাআল্লাহ।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর ও হাইমচর-৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো. জাকির হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস এম শরীফ হোসেন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব আল আমিন সুমন, মো. নিশান হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. পারভেজ হোসেন, সদস্য সচিব মো. রুবেল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় নেতারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্য সংগ্রহ এবং আগামী নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
মন্তব্য করুন