জুলিয়া জাহান
৭ মে ২০২৫, ২:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত দুই

মেহেরপুরের গাংনীতে মােটরসাইকেল দুর্ঘটনায় সােহাগ আলী (৪২) নামের একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরোও ২জন। নিহত সােহাগ গাংনী উপজেলার হিন্দা গ্রামের খাইরুল ইসলামের ছেলে। আহতরা হলেন-একই উপজেলার কাজীপুর গ্রামের আলী হােসেনের ছেলে তারিক হােসেন (৩৫) ও তেঁতুলবাড়ীয়া গ্রামের রেজাউল হকের ছেলে আমজাদ হােসেন (৩০)।

(মঙ্গলবার ৬ মে) দুপুর আড়াইটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ওলিনগর নামক স্থানে দু’টি মােটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের দিকে আমজাদ একটি মােটরসাইকেলযােগে বামন্দী বাজারের দিক থেকে গাংনী শহরের দিকে আসছিলেন। পথেমধ্যে তেরাইল ব্রিজের অদূরে ওলিনগর নামক স্থানে পৌঁছালে, একই দিকে আসা সােহাগ ও তারিক অপর একটি মােটরসাইকেলযােগে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে আমজাদ এর মােটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় দুটি মােটরসাইকেলের ৩জন গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

এসময় সােহাগ ও তারিক এর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক সােহাগকে মৃত ঘােষণা করেন।গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল হতাহতের বিষয় নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০