জুলিয়া জাহান
২৫ এপ্রিল ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৩ ঘণ্টা পর দুই বছরের শিশুর মরদেহ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকায় বগীর খাল থেকে নিখোঁজের তিন ঘণ্টা পর মাহাদী (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। এর আগে সকাল ৯টার দিকে মাহাদী খালে পড়ে নিখোঁজ হয়। সে একই এলাকার শামীমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদীর মা ব্রয়লার মুরগির ফার্মে কাজ করছিলেন। এ সময় মাহাদী বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে পাশের খালে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এস এম নুরুজ্জামান জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

১০

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১১

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১২

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১৩

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১৪

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৫

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৬

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৭

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৮

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৯

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

২০