সাজ্জাদ মাহমুদ মনির
২৩ এপ্রিল ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে বোনের ধাক্কায় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরিবার ওস্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী জবই বেগম তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন।

অভিযোগ রয়েছে, ওই প্রাচীর নির্মাণের ফলে ৩০-৩৫টি পরিবারের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাধা দেন তার চাচাতো ভাই একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে ইসাদ আলী। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জবই বেগম ইসাদ আলীকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে স্বজনদের দাবি। পরে তাকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে অভিযুক্ত পক্ষের দাবি, ইসাদ আলী আগে থেকেই অসুস্থ ছিলেন। ঘটনার সময় উত্তেজনার মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ঘটনার পর প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে তালা দিয়ে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে ইসাদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মুরছালিন বলেন, “সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
একই কথা জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তালুকদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০