বার্তা বিভাগ
২২ এপ্রিল ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

জাতীয় সংসদে আবারও উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বাকবিতণ্ডাকে কেন্দ্র করে।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁঞা অভিযোগ করেন, বিরোধী দল পরিকল্পিতভাবে সরকারকে নাজেহাল করতে চক্রান্ত চালাচ্ছে।

তিনি বলেন, সংসদে বিরোধী দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা দেশে সুষ্ঠু ধারার রাজনীতি চালাতে দিতে চায় না। একইসঙ্গে চট্টগ্রাম সিটি কলেজে সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ছাত্রদলের ওপর হামলা হয়েছে একটি নির্দিষ্ট শব্দ ব্যবহারের জের ধরে, যা গণতন্ত্রের ওপর আঘাত।

এ সময় বিরোধী দলের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকারের সমর্থকরা চুপ করে বসে থাকবে না, প্রয়োজনে প্রতিবাদ করবে।

তবে তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি সংসদে ব্যবহৃত ভাষাকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান।

শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে হুমকিমূলক ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন—এ ধরনের বক্তব্য কি জনগণকে উসকে দেওয়ার শামিল নয়?

সংসদে এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, সরকার ও বিরোধী দলের এই সংঘাত ভবিষ্যৎ রাজনীতিতে আরও প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০