বার্তা বিভাগ
২২ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

রাজনৈতিক জোটে প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের অবস্থান ঠিক রেখেছে বলে মন্তব্য করেছেন মাহমুদা আলম মিতু। একই সঙ্গে এ জন্য জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মিতু বলেন, তিনি এনসিপি থেকে জোটের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এবং এজন্য দলের আহ্বায়কসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রশংসা করে তিনি বলেন, জোট রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিশ্রুতি বা কমিটমেন্ট—আর সেই জায়গায় জামায়াত তাদের অবস্থান ঠিক রেখেছে।

তিনি আরও বলেন, “জোট মানেই একসঙ্গে দেশের ও জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি। অনেক বড় দলও জোট করেছে, কিন্তু তারা সে প্রতিশ্রুতি রাখতে পারেনি। তবে জামায়াতে ইসলামী এ জায়গায় ভিন্নতা দেখিয়েছে।”

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সঙ্গে শহীদ পরিবারের একজন সদস্য—শহীদ জাবিরের মা—প্রার্থী হিসেবে রয়েছেন, যা তাদের রাজনৈতিক অবস্থানের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

নারীদের ভূমিকা নিয়ে তিনি বলেন, সামাজিক সুরক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে কাজ করার লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যেতে চান। পাশাপাশি আইন প্রণয়নে সক্রিয় ভূমিকা রেখে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০