বার্তা বিভাগ
১৩ এপ্রিল ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গুইমারায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় পাহাড়ি ব্যক্তি গুরুতর আহত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় সুইপ্রু মারমা (৩৮) নামে এক পাহাড়ি ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে গুইমারা উপজেলার ১নং গুইমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌধুরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

পরে ভোরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে নাইক্যাপাড়া আর্মি ক্যাম্প থেকে সার্জেন্ট সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত সুইপ্রু মারমা গুইমারা উপজেলার চৌধুরীঘাট এলাকার দেওয়ানপাড়ার বাসিন্দা। তার পিতার নাম নিসাইপ্রু মারমা।

স্খানীয়দের ভাষ্যমতে আহত ব্যক্তি দৈনিক মধ্য পান করা লোক। গতকাল রাত ৯টায় বাসা থেকে বের হন এবং রাতে বাসায় ফেরেন নি। সকালে ক্যায়াংঘরে এলাকার লোকজন প্রার্থনায় গেলে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং প্রশাসনকে অবগত করেন। পরবর্তীতে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী এসে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে প্রেরন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী বলেন – বিষয়টি আমরা সরেজমিনে পরিদর্শন করেছি, অবগত রয়েছি বিষয়টি তদন্তনাধীন রয়েছে। এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০