মোঃ সোহেল খান, দৌলতখান উপজেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কমার্স ব্যাংকের এমডি হলেন দৌলতখানের ওবায়দুল হক

ভোলার মেঘনা তীরবর্তী দৌলতখান উপজেলার কৃতি সন্তান মো. ওবায়দুল হক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তার এই সাফল্যে দৌলতখানসহ পুরো ভোলা জেলায় আনন্দের জোয়ার বইছে।

গত বৃহস্পতিবার, ৯ এপ্রিল তার এই নিয়োগের খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

জানা গেছে, মো. ওবায়দুল হক দীর্ঘদিন ধরে দেশের কেন্দ্রীয় ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নির্বাহী পরিচালক হিসেবে তিনি সততা, দক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে ব্যাংকিং খাতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

বিশ্লেষকদের মতে, তার মতো একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকারের হাতে কমার্স ব্যাংকের দায়িত্ব অর্পণ দেশের বেসরকারি ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

স্থানীয়দের ভাষ্য, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং দৌলতখান ও ভোলার মানুষের জন্য গর্বের বিষয়। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে ব্যাংকটি আরও এগিয়ে যাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে দৌলতখানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়, “ওবায়দুল হক আমাদের গর্ব। তার এই নতুন দায়িত্বে তিনি সফল হবেন এবং ভোলার মুখ আরও উজ্জ্বল করবেন—এই প্রত্যাশা আমাদের সবার।”

উল্লেখ্য, দীর্ঘ কর্মজীবনে তিনি সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং এলাকার উন্নয়নে নানা ভূমিকা রেখেছেন। তার এই নতুন দায়িত্ব পাওয়ায় স্থানীয় মানুষের আনন্দ আরও বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০