মোঃ নুর নবী জনি. ষ্টাফ রিপোর্টার
১২ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমাজকে মাদক মুক্ত রাখতে হলে সংস্কৃতিক চর্চার বিকল্প কিছু নেই-চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তৃতীয় রাউন্ডে বিশাল ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল খেলায় নিশ্চিত করল লায়ন্স অফ সোনারগাঁ ।

রোববার বিকেলে সোনারগাঁও স্টেডিয়ামে সাদাফ সুলতান ফাউন্ডেশন সোনারগাঁয়ের আয়োজনে আন্তঃ উপজেলা টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তৃতীয় রাউন্ডে গজারিয়া উপজেলা বেস্ট ইলেভেন টিমকে বিশাল ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

সোনারগাঁ আন্তঃ উপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান প্রধান।

নদীতে আতাউর রহমান বলেন, মনের আনন্দ সবচেয়ে বড় আনন্দ। খেলাধুলার মাধ্যমে তরুণরা আনন্দ পেয়ে থাকে। সমাজ কে মাদক মুক্ত রাখতে হলে সংস্কৃতিক চর্চার বিকল্প কিছু নেই। একজন বাজে মানুষ কে রাগ ও চাপ দিয়ে কখনো ভালো করা যায়না।ভালোবাসা দিয়ে মানুষ কে ভালো করা যায়। বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ করলে ভালোবাসা পাওয়া যায়। কাজেই আমরা যারা তরুণ আছি সমাজের সবাই কে সম্মান করবো ভালোবাসবো।এ সময় তিনি সকল খেলোয়াড় ও আয়োজকদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও সোনারগাঁও পৌরসভার যুবদলের সহ-যুব বিষয়ক সম্পাদক হযরত আলী রানা।

এ সময় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান-সহ নানা সমাজসেবামূলক কাজ করে পাশাপাশি আমরা সাদাফ সুলতান ফাউন্ডেশনের সহযোগী হওয়ার চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’ তিনি ক্ষুদে ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ‘লেখাপড়াই হচ্ছে মুখ্য। বড় ক্রিকেটার হতে হলে ভালো লেখাপড়াও জানতে হবে। লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি মা-বাবাকেও সাহায্য করতে হবে

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন বিজয়, মোগরাপাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব হাসান,পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক আলামিন।

এছাড়াও ম্যানেজমেন্টের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় গজারিয়া উপজেলা বেস্ট ইলেভেন টিম কে ৮ উইকেটে হারিয়ে জয়লাভ করে লায়ন্স অফ সোনারগাঁ।‎‎ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অতিথি কোটায় ইসমাইল হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০