বার্তা বিভাগ
১১ এপ্রিল ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এসএসসি পরীক্ষার সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ ঘিরে পরীক্ষাকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এবার সব পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় মনিটরিং করা হবে।

শনিবার সকাল ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ড এবং রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা অবশ্যই চালু রাখতে হবে। কোনো অজুহাতে ক্যামেরা বন্ধ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সিসি ক্যামেরা নেই, দ্রুত সময়ের মধ্যে তা স্থাপন করতে হবে। প্রয়োজনে সরকার অর্থ সহায়তা দেবে বলেও আশ্বাস দেন তিনি।

পরীক্ষা কেন্দ্রের অনিয়ম নিয়ে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, কোনো ধরনের অনিয়ম হলে কেন্দ্র সচিবদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

এছাড়া কিছু শিক্ষকের সমালোচনা করে তিনি বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষের দায়িত্ব বাদ দিয়ে আয়ের উদ্দেশ্যে বোর্ডে কাজ করতে আগ্রহী—এ ধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, যেসব স্কুল বা কলেজে একজনও শিক্ষার্থী পাস করবে না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, সেই প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০