বার্তা বিভাগ
১০ এপ্রিল ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলকে কেন্দ্র করে জাতীয় সংসদে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বিশেষ কমিটির সুপারিশ অমান্য করে সংশোধনী আনার অভিযোগ তুলে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী জোট।

শুক্রবার সন্ধ্যায় সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিরোধী দল অভিযোগ করে, অন্তর্বর্তী সরকারের সময় জারি হওয়া অধ্যাদেশগুলো নিয়ে গঠিত বিশেষ কমিটিতে একটি সমঝোতা হয়েছিল। সেখানে সিদ্ধান্ত হয়, মোট ৯৮টি অধ্যাদেশ ‘অ্যাজ ইট ইজ’ বা কোনো পরিবর্তন ছাড়াই সংসদে বিল আকারে পাস করা হবে।

কিন্তু সেই তালিকায় থাকা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলটি হুবহু পাস না করে এতে সংশোধনী আনা হয়েছে বলে অভিযোগ তাদের।

বিশেষ করে বিলের ৮ নম্বর ধারায় তিনটি সংশোধনী যুক্ত করে তা পরিবর্তিত আকারে পাস করা হয়, যা বিরোধী জোটের মতে পূর্বের সমঝোতার সরাসরি লঙ্ঘন।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘটনাকে ‘দিনদুপুরে রাজনৈতিক জোচ্চুরি’ এবং ‘প্রতিষ্ঠানকে দলীয়করণের মহোৎসব’ হিসেবে উল্লেখ করেন।

তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, বিশেষ কমিটি গঠন করা হয়েছিল ঐকমত্যের ভিত্তিতে আইন প্রণয়নের জন্য। কিন্তু যদি সেই ঐকমত্যই ভেঙে দেওয়া হয়, তাহলে এই কমিটির প্রয়োজনীয়তা কোথায়—এ প্রশ্ন তোলেন তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিলটি উত্থাপনের মাত্র আধা ঘণ্টা আগে সংশোধনী আনা হয়েছে, যা রাজনৈতিক সমঝোতা ভঙ্গের শামিল।

তিনি বলেন, সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় তারা যেকোনো বিল পাস করতে পারে, কিন্তু এতে সংসদের গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই ঘটনার প্রতিবাদে বিরোধী জোটের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন এবং ওয়াকআউট করেন।

উল্লেখ্য, এর আগের দিনও কয়েকটি বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে একইভাবে সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন বিরোধী দলের সদস্যরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক এই ওয়াকআউট সংসদের ভেতরে বিরোধী দল ও সরকারের মধ্যে দূরত্ব আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০