সিকদার সোহেল, পটুয়াখালী
১০ এপ্রিল ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আউলিয়াপুরে সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও কৃষক

পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চিতনা খালির আবুল কালাম মেম্বার বাড়ি থেকে বটতলা হয়ে বোড স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী ও কৃষকদের ভোগান্তির শেষ নেই।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা ও পানিতে পরিণত হয়, ফলে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতিদিন বোড স্কুলসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে শিক্ষার্থীদের চরম কষ্ট পোহাতে হচ্ছে। অনেক সময় পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।

এদিকে কৃষকরাও তাদের উৎপাদিত ফসল বাজারে নিয়ে যেতে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সময়মতো ফসল বিক্রি করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। এতে করে কৃষকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সড়কটি সংস্কার করে ইটের সোলিং করার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে এলাকাবাসীর বক্তব্য, “এই সড়কটি আমাদের নিত্যদিনের চলাচলের একমাত্র ভরসা। কিন্তু এর বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। দ্রুত সংস্কার না করলে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে করে শিক্ষার্থী ও কৃষকদের এই দুর্ভোগ থেকে মুক্তি মেলে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০