বার্তা বিভাগ
২৪ মার্চ ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি দেখাতে না পারায় যারা বিদেশে পড়তে যেতে পারছেন না, তাদের জন্য ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক এক বৈঠক শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য এই ঋণ সুবিধা চালু করা হবে।

এই ঋণ দেওয়া হবে প্রবাসী কল্যাণ ব্যাংক এর মাধ্যমে, যাতে শিক্ষার্থীরা সহজেই ব্যাংক গ্যারান্টি দেখিয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পায়।

প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের শ্রমবাজারে কিছুটা প্রভাব ফেললেও দীর্ঘমেয়াদে নতুন সুযোগ তৈরি হতে পারে। যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে বিদেশে শ্রমিকের চাহিদা বাড়বে—যা বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে।

এছাড়া তিনি ভাষা দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিদেশে ভালো চাকরি পেতে হলে শুধু দক্ষতা নয়, ভাষা জানাও জরুরি। এজন্য সরকার তৃতীয় ভাষা শিক্ষার ওপর জোর দিচ্ছে।

সরকারের পরিকল্পনার অংশ হিসেবে জাপানে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ ত্বরান্বিত করা, ইউরোপে নতুন শ্রমবাজার খোঁজা এবং ভিসা জটিলতা কমাতে বিদেশি দূতাবাসগুলোকে বাংলাদেশে কনস্যুলার সেবা চালুর জন্যও কাজ চলছে।

সব মিলিয়ে, শিক্ষা ও কর্মসংস্থানে নতুন সুযোগ তৈরি করতে একাধিক উদ্যোগ হাতে নিয়েছে সরকার—যা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০