বার্তা বিভাগ
১৬ মার্চ ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশজুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় খাল খননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে খাল খনন কার্যক্রমের সূচনা করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় পানির সংকট অনেকটাই কমে আসবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিশেষজ্ঞরা বলছেন, টেকসই ও আধুনিক পদ্ধতিতে খাল খনন ও রক্ষণাবেক্ষণ করা গেলে কৃষি উৎপাদনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হবে বলেও তারা মনে করছেন।

উল্লেখ্য, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সে সময় বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিতে সেচ নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১০

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১১

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১২

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৩

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৪

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৫

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৬

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

১৭

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

১৮

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১৯

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

২০