বার্তা বিভাগ
১১ মার্চ ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্পিকার-ডেপুটি স্পিকারের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন।

তিনি আরও জানান, অধিবেশনে বিভিন্ন সুপ্রস্তাব উত্থাপন করা হবে এবং সেগুলোর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া আইনমন্ত্রী সংসদে ১৩৩টি অর্ডিন্যান্স উত্থাপন করবেন।

এরপরই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও জানান, আগামী ১৫ মার্চ আবার সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। এরপর কিছুদিনের জন্য সংসদের কার্যক্রমে বিরতি দেওয়া হতে পারে।

এর আগে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে আসন্ন সংসদ অধিবেশন এবং সংসদের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল বিএনপি।

তবে জামায়াতে ইসলামী জানিয়েছে, সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনা হওয়ার পর তারা ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১০

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১১

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১২

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৩

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৪

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৫

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৭

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৮

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৯

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

২০