বার্তা বিভাগ
৯ মার্চ ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছে ফ্যামিলি কার্ড

সরকার পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে। প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪টি নারীপ্রধান পরিবার এই সুবিধা পাবেন।

সোমবার (৯ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য নারীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। পরিবারে নারীকে প্রধান হিসেবে স্বীকৃতি দিয়ে তার নামে কার্ড প্রদানের মাধ্যমে বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা সহজে পৌঁছে দেওয়া হবে।

মন্ত্রী জানান, প্রতিটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য সুবিধা পাবেন। বড় পরিবারে প্রয়োজন অনুসারে একাধিক কার্ড দেওয়া হবে। পাইলটিং পর্যায়ে নির্বাচিত পরিবারগুলো মাসিক আড়াই হাজার টাকা ভাতা পাবেন, ভবিষ্যতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা প্রদানের সম্ভাবনাও রয়েছে।

জাহিদ হোসেন আরও বলেন, যারা অন্য সরকারি ভাতা বা সহায়তা পাচ্ছেন, তাদের ক্ষেত্রে নতুন ভাতা বাতিল হিসেবে গণ্য হবে। তবে পরিবারের অন্য সদস্যরা তাদের প্রাপ্য ভাতা গ্রহণ অব্যাহত রাখতে পারবেন।

উপকারভোগী পরিবার নির্বাচন প্রক্রিয়ায় ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত তথ্য, বাসস্থান ও রেমিট্যান্স প্রবাহসহ নানা তথ্য যাচাই-বাছাই করে সফটওয়্যার ভিত্তিক প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে পরিবারগুলো শ্রেণিবিন্যাস করা হয়েছে।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৪টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। প্রতিটি নির্বাচিত পরিবারকে একটি করে স্মার্ট ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

১০

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১১

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১২

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

১৩

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১৪

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১৫

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৭

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৮

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৯

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

২০