বার্তা বিভাগ
১ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে হামলা বন্ধ না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবিলম্বে ইরানে হামলা বন্ধ না করলে বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এটিএম আজহারুল ইসলাম।

রোববার (১ মার্চ) দুপুরে ঢাকার বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইরানে হামলা ও আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ইরানের ইসলামী বিপ্লবের ইতিহাস বহু ত্যাগের ফসল। সেই শক্তিকে দুর্বল করতে বিশ্ব শক্তিগুলো বিভিন্ন সময় চেষ্টা করেছে। তবে জনগণের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি।

তিনি আরও বলেন, শুধু নিজের দেশে গণতন্ত্রের কথা বললে হবে না, অন্য দেশেও গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করতে হবে। দেশে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে কোনো একটি দেশ এককভাবে টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ ও ওআইসির ভূমিকার সমালোচনা করে এটিএম আজহারুল ইসলাম বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় জনগণ তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলবে।

তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতা শুধু ওই অঞ্চলের জন্য নয়, বাংলাদেশসহ অন্যান্য দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০