রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ
১ মার্চ ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাকাত সর্দার কেচুকে আটক করে পুলিশে দিলো স্বজনরা

সিরাজগঞ্জের কামারখন্দে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার রাশেদুল ইসলাম কেচুকে (৩৮) আটক করে পুলিশে দিলো তার পরিবার। কেচুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১৫টি মামলা রয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। রাশেদুল ইসলাম ওরফে কেচু কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের সোলাইমান হোসেনের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, আন্তঃ জেলা ডাকাত সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচু নিজ বাড়িতে থাকতেন না। স্থানীয় লোকজন ও পরিবারের স্বজনরাও তার কার্যক্রমে অতিষ্ঠ ছিল। শনিবার ভোরে তিনি বাড়িতে এলে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে আটকে রেখে ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করে। এরপর রবিবার হাসপাতাল তাকে ছাড়পত্র দিলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য প্রমাণের ভিত্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, ডাকাত সর্দার রাশেদুল ইসলাম ওরফে কেচুর বিরুদ্ধে কামারখন্দসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, খুন, দস্যুতা, অপহরণ, মাদকসহ ১৫টি মামলা বিচারাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০