বার্তা বিভাগ
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নয়াবাজার বাস পরিবহনে চাঁদাবাজির অভিযোগ, তদন্তের দাবি

নয়াবাজার বাস পরিবহন খাতে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ‘সানাউল্লাহ’ নামের এক ব্যক্তির নেতৃত্বে প্রতিদিন নয়াবাজার থেকে ৬০০ থেকে ৭০০ টাকা এবং শ্রীনগর এলাকা থেকে ২০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। একই সঙ্গে ‘সেলিম’ ও ‘আলাউদ্দিন’ নামেও পৃথকভাবে টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে।

স্থানীয় পরিবহন শ্রমিকদের দাবি, মালিক-শ্রমিক সংগঠনের বাইরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই চাঁদা আদায় করা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রতিদিন নিয়মিতভাবে মিনিবাস থেকে টাকা সংগ্রহ করা হয় এবং এর ফলে পরিবহন খাতে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়ে সাধারণ যাত্রীদের ওপর—ভাড়া বাড়ছে নীরবে, অথচ অধিকাংশ যাত্রী প্রকৃত কারণ জানেন না।

পরিবহন সংশ্লিষ্ট একাধিক গবেষণা ও তদন্ত প্রতিবেদনে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে। তবে নয়াবাজারের নির্দিষ্ট এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তারা। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে এবং অযৌক্তিক ভাড়া বৃদ্ধি রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী আপডেটে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

১০

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১১

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১২

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১৩

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৪

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৫

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৬

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৭

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৮

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৯

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

২০