বার্তা বিভাগ
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত, আগে ঢাকার দুই সিটি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দ্রুত সচল করতে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যেখানে যে সিটি করপোরেশনের মেয়াদ আগে শেষ হবে, সেখানে আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার ভাষ্য অনুযায়ী, এ ক্ষেত্রে প্রথম দফায় নির্বাচন হতে পারে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এ।

মন্ত্রী বলেন, ধাপে ধাপে দেশের বাকি সিটি করপোরেশনগুলোতেও নির্বাচন সম্পন্ন করা হবে। এর মাধ্যমে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কার্যকর ও সচল করা হবে।

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। আগামী ১২ মার্চের প্রথম সংসদ অধিবেশনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন মির্জা ফখরুল।

এ ছাড়া রাজনৈতিক প্রশাসকদের সক্ষমতা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক প্রশাসকরা অনেক ক্ষেত্রে আমলাদের তুলনায় ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেন।

স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে দ্রুত নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন মন্ত্রী।

সূত্র: নিউজ টোয়েন্টিফোর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০