বার্তা বিভাগ
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস, আবেগে ভাসলেন কর্মচারীরা

শনিবার, ২১ ফেব্রুয়ারি সকালে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পুরনো কর্মচারীদের দেখে কাছে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী Tarique Rahman। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় পরিচিত কয়েকজনকে নাম ধরে ডাকেন তিনি এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রায় ১৯ বছর আগে যখন Khaleda Zia প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কয়েকজন কর্মচারীকে দেখে তারেক রহমান নিজেই নাম ধরে ডাকেন। তাদের সঙ্গে করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন। তিনি বলেন, এটি ছিল একটি স্মরণীয় ও আবেগঘন মুহূর্ত।

সকালে কার্যালয়ে এসে প্রথমে বাগানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর কর্মকর্তা-কর্মচারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে সালাম ও শুভেচ্ছা জানান। এ সময় দূরে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীকে নাম ধরে ডাকলে তিনি নিরাপত্তা বলয় অতিক্রম করে এগিয়ে আসেন। প্রধানমন্ত্রী তার সঙ্গে করমর্দন করেন এবং পরিবারের খোঁজ নেন। আরও কয়েকজন পুরনো কর্মচারীকেও ডেকে কথা বলেন তিনি।

২০০১ সালের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করলে খালেদা জিয়া এই কার্যালয়েই অফিস করেছিলেন। অতিরিক্ত প্রেস সচিব জানান, সে সময় যারা নবীন কর্মচারী ছিলেন, ১৯ বছর পর তাদের চুলে পাক ধরলেও প্রধানমন্ত্রী তাদের চিনতে ভুল করেননি।

পরে প্রধানমন্ত্রী ‘রেড ব্লক’-এ প্রবেশ করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন।

সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব তাকে স্বাগত জানান। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর দুইদিন সচিবালয়ে দায়িত্ব পালনের পর শনিবার প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১০

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১১

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১২

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৩

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৪

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৫

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৬

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

১৮

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

১৯

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

২০