শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে প্রবেশ করেন। তাকে স্বাগত জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
কার্যালয়ে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রী তার অফিসে প্রবেশের পর একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন। বৃক্ষরোপণের পর তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
মন্তব্য করুন