বার্তা বিভাগ
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাতৃভাষা দিবস ঘিরে কোনো হুমকি নেই, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি: র‍্যাব ডিজি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে কোনো নির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক একে এম শহিদুর রহমান। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব ডিজি বলেন, শহীদ মিনার কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইনার ও আউটার প্যারিমিটারভিত্তিক নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে এবং পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে।

প্রত্যেক সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে এলাকা সুইপিং করা হয়েছে। শহীদ মিনার এলাকাকে ৬৪টি সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

তিনি আরও বলেন, ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। দেশব্যাপীও র‍্যাবের বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

র‍্যাব মহাপরিচালকের ভাষ্য অনুযায়ী, সার্বিক প্রস্তুতির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০