বার্তা বিভাগ
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় স্পাইসজেটের জন্য আকাশসীমা বন্ধ করলো বাংলাদেশ

বকেয়া ওভারফ্লাইট চার্জ পরিশোধে ব্যর্থ হওয়ায় ভারতীয় বেসরকারি বিমান সংস্থা SpiceJet-এর জন্য বাংলাদেশের আকাশসীমা ব্যবহার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের আকাশসীমা ব্যবহার করলে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে নির্ধারিত ‘ওভারফ্লাইট চার্জ’ পরিশোধ করতে হয়। দীর্ঘ সময় ধরে তাগাদা দেওয়ার পরও পাওনা পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে বৃহস্পতিবার থেকে স্পাইসজেটের কয়েকটি পূর্বমুখী রুটে ফ্লাইট পরিচালনায় সময় ও দূরত্ব বেড়েছে। বিশেষ করে কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলো এখন বাংলাদেশের আকাশপথ এড়িয়ে বিকল্প করিডোর ব্যবহার করছে। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম Flightradar24-এর তথ্যে দেখা গেছে, বিমানগুলো দীর্ঘ পথ ঘুরে চলাচল করছে, যার ফলে জ্বালানি খরচ ও পরিচালন ব্যয় বেড়েছে।

সাধারণত কলকাতা থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে যেতে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করলে সময় ও জ্বালানি সাশ্রয় হয়। নিষেধাজ্ঞার কারণে প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত সময় লাগছে, যা সংস্থাটির আর্থিক চাপে নতুন মাত্রা যোগ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, আর্থিক সংকটে থাকা স্পাইসজেটের জন্য এই সিদ্ধান্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর প্রান্তিক অনুযায়ী সংস্থাটি ২৬৯ দশমিক ২৭ কোটি রুপি নিট লোকসান গুনেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আকাশসীমা ব্যবহারের অনুমতি পুনরায় না পাওয়া পর্যন্ত পূর্বাঞ্চলীয় স্বল্প দূরত্বের রুটগুলোতে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা স্পাইসজেটের জন্য কঠিন হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০