ইবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শাখা।

বুধবার(১৮ ফেব্রুয়ারী) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে সংগঠনটি জানায়, জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে জননেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করার সুযোগ লাভ করেছে। এ ভূমিধস বিজয়ের জন্য প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা। দীর্ঘ সতের বছরের স্বৈরশাসনের গ্লানিময় অধ্যায় পেছনে ফেলে জনগণের প্রত্যাশা পূরণে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে নতুন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। “সবার আগে বাংলাদেশ” স্লোগানটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করা হয়।

সংগঠনটি উল্লেখ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর দেশ ও ধর্ম ভাবনায় লালিত দর্শনের ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়ন, সমৃদ্ধি, ঐক্য ও জ্ঞাননির্ভর রাষ্ট্র বিনির্মাণে কাজ করবেন।

এছাড়া, দেশের সম্মানিত ভোটারদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে নৈর্বাচনিক সচেতনতা ও আদর্শিক চেতনার পরিচয় দিয়েছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে জনগণের অকুণ্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ ন্যায়, ইনসাফ, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করে সংগঠনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০