সৌদি আরবের আকাশে মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস এবং পবিত্র মাহে রমজান আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে।
এ তথ্য সৌদি আরবের ইনসাইড দ্য হারামাইন ফেসবুক পেজে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশটির আকাশে আজ মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় রমজানের প্রথম দিন আগামীকাল বুধবার নির্ধারণ করা হয়েছে।
মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ মাস। এই মাসে সেহরি ও ইফতারের মাধ্যমে রোজা পালন করা হয়, পাশাপাশি বেশি করে কোরআন তিলাওয়াত, দোয়া ও সদকাহ করা হয়।
মন্তব্য করুন