বার্তা বিভাগ
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি দলীয় নেতা-কর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, নির্বাচনকে ঘিরে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝি কিংবা উত্তেজনা সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে সেটি যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দুর্বলের ওপর সবলের আক্রমণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রা সম্ভব নয়। সরকারি দল কিংবা বিরোধী দল—সব নাগরিকের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে এবং বিধিবদ্ধ নিয়মেই আইন প্রয়োগ নিশ্চিত করা হবে। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে কেউ যেন সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপিকে বিজয়ী করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই বিজয় শুধু কোনো দলের নয়, এটি গণতন্ত্রকামী জনগণের বিজয় এবং বাংলাদেশের বিজয়। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০