বার্তা বিভাগ
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০ শতাংশ ভোট কারচুপির অভিযোগ নাহিদ ইসলামের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া মোটামুটি সন্তোষজনক হলেও ভোট গণনার সময় প্রায় ১০ শতাংশ ভোট কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। শুক্রবার রাতে রাজধানীতে ১১ দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, নির্দিষ্ট কিছু আসনকে লক্ষ্য করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র দখল এবং প্রশাসনের একটি অংশকে ব্যবহার করে এসব অনিয়ম করা হয়েছে। তার দাবি, নির্বাচনের সামগ্রিক পরিবেশে অতীতের কিছু বিতর্কিত নির্বাচনের ধরণ ফিরে এসেছে।

এনসিপির এই নেতা আরও বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে এবং অনেককে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, জনগণের অধিকার রক্ষায় তার দল কাজ করে যাবে এবং দেশের উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, চলমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট বড় ব্যবধানে জয়ী হয়েছে এবং যারা সংস্কার ও বিচার প্রক্রিয়ার পক্ষে ভোট দিয়েছেন, তারা ১১ দলীয় জোটের প্রতিও সমর্থন জানিয়েছেন বলে তারা মনে করেন।

তবে শেষ মুহূর্তে ভোট গণনায় কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ পুনর্ব্যক্ত করেন তিনি। নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০